মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:৫৫ পিএম
ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামের এক বৃদ্ধের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) ভোরে পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মো. আলম মিয়া দক্ষিণ নয়াপাড়া গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীসহ নিজ বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে নিহতের স্ত্রী চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তার চিৎকার শুনে ছেলে আশরাফুল ইসলাম দ্রুত বাড়িতে ছুটে আসেন।

ঘটনাস্থলে এসে তিনি বাড়ির উঠানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মাথায় গভীর আঘাত এবং গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন ছিল বলে জানা গেছে।

পরে রাত সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X