মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাস্তার পাশের পুরোনো গাছ কাটার অভিযোগ

শ্যামল রুদ্র, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৬:১৫ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি রাস্তার পাশের পুরোনো গাছ কাটার অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়া এলাকায় রাস্তার পাশের বহু বছরের পুরোনো গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিসম্প্রতি বৌদ্ধমন্দিরের সীমানা প্রাচীর সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সরকারি রাস্তার প্রায় ৬ ফুট অংশজুড়ে থাকা বহু বছরের পুরোনা ৮ থেকে ১০টি মেহগনি ও রেইনট্রি সম্প্রতি কর্তন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ বাঁকযুক্ত এই সড়কে এসব গাছ দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রতিরোধে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করছিল। গাছগুলো কেটে ফেলার পর বর্তমানে সড়কটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে তারা মনে করছেন।

এ ঘটনায় স্থানীয়ভাবে আর্থিক ও ব্যক্তিগত স্বার্থে একটি চক্র গাছগুলো কেটেছে বলে অভিযোগ রয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি রাস্তার পাশের পুরোনো গাছ কাটার অভিযোগ

এদিকে এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ফরিদ মিয়া জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেখানে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।

অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া জানিয়েছেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণের আগে তিনি বিষয়টি সম্পর্কে প্রকাশিত সংবাদ বা তথ্য দেখতে চান। তিনি বলেন, “এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত কোনো খবর থাকলে আমাকে শেয়ার করেন।” আমি কাজ করব।

স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি জায়গায় এবং ঝুঁকিপূর্ণ সড়কের পাশে এভাবে পুরোনো গাছ কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশবিধ্বংসী কাজ। এতে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X