মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৪:১৮ পিএম

নওগাঁর রাণীনগরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এসকে নাহিদ (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সদরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলো এবং উপজেলার পূর্ব বালুভরা গ্রামের এসকে হাবিবুর রহমানের ছেলে| তাকে পার্শ্ববর্তী আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,গত বছরের ১৭মে আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজু হয়। ওই মামলা তদন্তে সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ সংগঠন রাণীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য এসকে নাহিদের নাম ওঠে আসে।

নাহিদ আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাণীনগর থানাপুলিশের সহায়তায় নাহিদকে গ্রেফতার করা হয়| তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X