মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবামেলা উদ্বোধন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
ভোলাহাটে উপজেলা ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালীর দৃশ্য। ছবি: এম. এস. আই শরীফ

৪৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, ভূমি সেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা তেজগাঁওস্থ ভূমি অফিস থেকে ভার্চুয়্যালী এ মেলার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্য নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা ও ভোলাহাট উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করে।

এ সময় উপজেলা ভূমিসেবা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ্, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমবায় অফিস সহকারী মোঃ আব্দুল জলিল, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

ভূমি মেলা উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশাজীবি শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, ৩ দিনব্যাপী মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে তথ্যসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X