মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফলোআপ :

মাদারীপুরে স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:২২ পিএম
মাদারীপুরে স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য

মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে ৮ মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনার জট খুলেছে। স্ত্রীর চিকিৎসায় ঋণগ্রস্থ হয়ে চিন্ময় শিকদার স্ত্রীকে হত্যার পর সন্তান নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এছাড়াও চাচাতো বোন নয়, সৎ মায়ের বাসায় ঘটেছে এই ঘটনা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় সাড়ে ৩ বছর ধরে ভাড়া থাকেন মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন শিকদার ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রবিবার বিকেলে মিষ্টি বাড়ৈ এর সৎ ছেলে (যতিন শিকদারের প্রথম স্ত্রীর ছেলে) চিন্ময় শিকদার, তার স্ত্রী ইসরাত জাহান সাউদা ও ৮ মাসের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। পরে সৎ মা মিষ্টির বাসায় ওঠেন তারা। রাতের খাবার খেয়ে রুমের দরজা বন্ধ করে দেয় চিন্ময়।

পরে চিন্ময় ও তার স্ত্রী-সন্তানের কোন সাড়াশব্দ না পেলে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা ত্রিপল লাইনে কল দেন মিষ্টি। ঘরের দরজা ভেঙ্গে সোমবার ভোরে ৮ মাসের শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরে স্ত্রী-সন্তানসহ তিনজনের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে তাদের তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পুলিশ আরো জানায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া ইউনিয়নের মাসকা গ্রামের এরশাদ মিয়ার মেয়ের ইসরাত জাহান সাউদাকে প্রেমের সম্পর্কের কারণে বিয়ে করেন মাদারীপুরের চিন্ময় শিকদার। বিয়ের পর ইসরাত জাহান সাউদার নাম রাখা হয় ইশা। দীর্ঘদিন ধরে ইশা শ^াসকষ্টজনিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসার পেছনে ১২ থেকে ১৫ লাখ টাকা খরচ করে চিন্ময়। ধারদেনা হওয়ায় মাসনিক যন্ত্রণা থেকে বাঁচতে প্রথমে স্ত্রীকে শ^াসরোধে হত্যা করেন তিনি। পরে ৮ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে বৈদ্যুতিকপাখার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে এই তথ্য পেয়েছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনা আরো পরিষ্কার হবে বলে পুলিশ জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X