মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা ও মতবিনিময় সভা

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৪:০০ পিএম
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা ও মতবিনিময় সভা

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

নবাবগঞ্জ উপজেলা শাখার আমির আবুল কাশেমের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সেক্রেটারি ডঃ মোহাদ্দিস এনামুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য সেলিম রেজাসহ উপজেলার ৯টি ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X