মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:৫০ পিএম
ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এ সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি।

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি করে মামলা রুজুর লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে হিসেবে ৬ মাসে ৩০টি মামলা হওয়ার কথা থাকলেও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ঝালকাঠি উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে ৩১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। যা জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে। এ উপলক্ষে গত ১৩ মে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রম মূল্যায়ন শেষে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদকে জেলার মধ্যে প্রথম স্থান ঘোষণা করা হয়। এ সময় রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ হাওলাদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের এ অর্জন অন্য ইউনিয়ন পরিষদগুলোকেও উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X