মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:০৫ পিএম
ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়েও যাত্রী চলাচলের জন্য ইমিগ্রেশন সেবা সচল থাকবে।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা ৮ দিন স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।

তবে ২ জুন থেকে আবারও যথারীতি সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এই সময়ে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুর রহমান জানান ‘বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন দিয়ে ভিসা ও পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ‘ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে।’

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X