মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়ঘাট প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৫:১০ পিএম
ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার রানীগঞ্জ এলএসডিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় রানীগঞ্জ খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে একদিকে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার কৃষকবান্ধব নীতির মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী,

চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৬ মেট্রিক টন। এছাড়া উপজেলার ৮৪টি মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলোচনা সভার শেষে মিলার মো. মাহফুজার লাবলু ও মাসুদ রানার কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল ও কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন প্রধান অতিথি। চলতি বছর এ উপজেলার ৮৪ টি মিলাদের কাছ থেকে ১৪৭৭মে.টন চাল ও ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মে. টন ধান ক্রয় করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধার,এলএসডি কর্মকর্তারা, সাংবাদিক, মিলার ও বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X