মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা শিক্ষকসহ আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১২:৩০ পিএম
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। নগরীর বয়েজিদ, আগ্রাবাদ ও খুলশী আমবাগান এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলশীর আমবাগানে ৭ ও ১১ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বাতেন নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীদের পরিবার জানায়, ওইদিন মাদ্রাসা ছুটি দেয়ার পরও ২ বোন বাসায় ফিরতে দেরি করায় মা তাদের খোঁজ নিতে মাদ্রাসায় যান। আগেও একাধিক বার তাদের ফিরতে দেরি হওয়ায় পরিবারের সন্দেহ হয়। এসময় ওই দুই মেয়ে তাদের স্পর্শ করার বিবরণ দিলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

এর আগে, গতকাল জুমার নামাজের সময় আগ্রাবাদ হাজি পাড়া এলাকায় একটি টিনের বেড়ার ভেতর দুই শিশুকে নিয়ে যায় এহসান নামের এক ব্যক্তি। এসময় ওই দুই শিশুকে ধর্ষণচেষ্টাকালে স্বজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।

পরে পুলিশ আসলে ২ ঘণ্টা অবরুদ্ধ থাকে তারা। এসময় স্থানীয়দের বিচারের আশ্বাসে শান্ত করে তাকে আটক করে ডবলমুরিং থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে, গতরাতে নগরীর বায়েজিদ এলাকায় প্রতিবেশী কর্তৃক ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় প্রতিবেশিরা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করেন। শিশুটি আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বাকলিয়ায় এরকম আরেকটি ঘটনায় আসামি ধরা নিয়ে এলাকাবাসী ও পুলিশ বিরোধে রাতভর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা, গাড়ি পুড়িয়ে দেয়াসহ সড়ক অবরোধ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X