মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:২৫ পিএম
ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ ৪৭ বছর পর ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এই খালটি সর্বশেষ ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল। প্রায় পাঁচ দশক পর পুনরায় খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। পরে নজরুল অডিটোরিয়ামে জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ, র‍্যাব এবং এসএসএফ সদস্যদের কঠোর নজরদারিতে ত্রিশাল কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে গেছে। গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

এদিকে নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। অন্য পাশে বসেছে নজরুল মেলা, যেখানে সাংস্কৃতিক আয়োজন ও বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিচ্ছেন দর্শনার্থীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X