মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলাহাটে আম বাজার উদ্বোধন : চাষি ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৬:৩০ পিএম
ভোলাহাটে ভোলাহাট আম ফাউন্ডেশনের উদ্যোগে “আম বাজার” উদ্বোধন করা হয়েছে, যা পরিপক্ক আম সংগ্রহ ও ন্যায্য বাজারজাতকরণের নতুন দিগন্ত উন্মোচন করবে। ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত ভোলাহাট উপজেলা-এ পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের লক্ষ্যে সর্ববৃহৎ সংগঠন “ভোলাহাট আম ফাউন্ডেশন”-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে “আম বাজার” উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ১২টায় এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ স্থানীয় জনপ্রতিনিধি, আম ব্যবসায়ী ও আমচাষিরা।

বক্তারা বলেন, ভোলাহাট অঞ্চলের আম ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ, সংরক্ষণ এবং সুবিন্যস্ত বাজার ব্যবস্থার মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X