মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:১১ পিএম
কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে মামলায় হাজিরা দিতে আসা আসামিদের লক্ষ্য করে প্রতিপক্ষের গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ভবনের দারোয়ান হাফিজ জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত আদালত ভবন থেকে বের হওয়ার পরপরই গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় প্রায় ১৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে আহত ব্যক্তিকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ শিকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা লিয়াকত শিকদারের লোকজনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X