মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৬:১৫ পিএম
নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, আম-লিচুর বাগান ও বহু বসতবাড়ি। পুরো উপজেলা কয়েক ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক টিনশেড ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটে।

ঝড়ের পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে নবাবগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ফলে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শুরু করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালবৈশাখীর আঘাতে প্রায় ৩০ হেক্টর জমির ধান, ২০ হেক্টর ভুট্টা, ৩ হেক্টর সবজি ক্ষেত এবং ১৫ হেক্টর আম ও লিচুর বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আম ও লিচু ঝরে পড়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমের শেষ সময়ে এসে এমন দুর্যোগে তারা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ঝড়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানের শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে। এখনো পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও সহায়তা কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X