মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

“শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই, শিশুর জীবনের নিরাপত্তা চাই” — এই স্লোগানকে সামনে রেখে শিশু রামিসাকে নৃশংস হত্যার প্রতিবাদে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা শাখা।

সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিএম মিলন, সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক সম্পাদক হালুফা আক্তার হেপি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জুশেদা আক্তার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রিংকু চৌধুরীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আট বছরের শিশু রামিসাকে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে সমাজে অপরাধ প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X