মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদযাত্রার চাপে কমলাপুর রেলস্টেশন: ভোর থেকেই জনস্রোত

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:৩৫ পিএম
ঈদযাত্রার চাপে কমলাপুর রেলস্টেশন: ভোর থেকেই জনস্রোত

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস-আদালতে ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর বিভিন্ন পরিবহন কেন্দ্রে। নিরাপদ ও তুলনামূলক স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেক যাত্রীর প্রথম পছন্দ হয়ে উঠেছে ট্রেন।

রাজধানীর প্রধান রেলওয়ে কেন্দ্র কমলাপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই দেখা গেছে ব্যাপক যাত্রী চাপ ও উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীরা কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন। পরিবার-পরিজন, শিশু সন্তান এবং লাগেজসহ যাত্রীরা ট্রেন ধরতে স্টেশনে এসে অপেক্ষা করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম ও পুরো স্টেশন এলাকায় ভিড় আরও বেড়ে যায়।

কিছু ট্রেনে আসন না পেয়ে বাধ্য হয়ে অনেক যাত্রীকে ছাদে উঠেও যাত্রা করতে দেখা গেছে।

স্টেশনজুড়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্ম এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সাধারণত ছাদ বা বাম্পারে যাত্রী ভ্রমণ ঠেকানোর চেষ্টা করা হয়। তবে ঈদযাত্রায় যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই মানবিক দিক বিবেচনা করতে হচ্ছে।

তিনি আরো বলেন, এক হাজার আসনের বিপরীতে কয়েক হাজার যাত্রী স্টেশনে উপস্থিত হচ্ছেন। অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন।

স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ঈদে বাড়ি ফেরার আনন্দও ছিল স্পষ্ট। কেউ প্ল্যাটফর্মে বসে সময় কাটাচ্ছেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছেন। শিশুদের মধ্যেও ছিল বাড়ি যাওয়ার উচ্ছ্বাস।

স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে মোট ৬৮টি ট্রেন ঢাকা ছাড়ার কথা রয়েছে। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেলেও দুটি ট্রেন বিলম্বে ছেড়ে যাওয়ায় কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে ঢাকা স্টেশন ছাড়ে। এছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল সোয়া ১০টায় ছাড়ার কথা থাকলেও সেটির নতুন সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা ৫৫ মিনিট।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X