মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীমের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫শ’ পরিবার

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার ৫শ’ পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অতীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম এবং পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, বারইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মহিবুল্লাহ রফিকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, জনগণের জন্য রাষ্ট্র ও সরকারের দেওয়া সহায়তা সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া জনপ্রতিনিধিদের দায়িত্ব। তিনি বলেন, শতভাগ সম্ভব না হলেও অন্তত ৯৯ শতাংশ সহায়তা যেন প্রকৃত মানুষের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে তারা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, অতীতে অনেক সময় সরকারি উপহার ও সহায়তা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছেনি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম দূর করে দেশকে সুন্দরভাবে পরিচালনায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X