
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে চড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন