মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৪৫ এএম
দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

দিনাজপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার অর্ধশতাধিক স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের একাধিক এলাকায় আগাম ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা।

জেলার অন্যতম বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায়। এতে ইমামতি করেন হলি কুরআন স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক। আয়োজকদের দাবি, এবার জেলায় প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন অংশগ্রহণকারীরা।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এবারও পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন তারা।

বগুড়া থেকে আগত মহিউদ্দিন ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। পরিবারের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশে নামাজ আদায় করেছি।

ভোলা থেকে আসা নুরনবী বলেন, আমরা অনেক বছর ধরেই সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করি। এবারও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের নামাজ আদায় করেছি।

ঈদের তাৎপর্য তুলে ধরে মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বহন করে। ধর্মীয় বিধান অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X