মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১২:০০ পিএম
পটুয়াখালীর ৩০ স্থানে ঈদুল আজহা উদযাপন

পটুয়াখালী জেলার অন্তত ৩০টি স্থানে বৈশ্বিকভাবে চাঁদ দেখার ভিত্তিতে আরবি মাস অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৮টায় দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফসহ জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতস্থলে ভিড় করেন।

ঈদের নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি শুরু করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালী, ইটবাড়িয়াসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা এ ঈদ জামাতে অংশ নেন।

দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ কর্তৃপক্ষ জানায়, তারা বৈশ্বিকভাবে কোথাও চাঁদ দেখা গেলে সেই তথ্য নিশ্চিত হওয়ার ভিত্তিতে একই আরবি তারিখ অনুসরণ করে রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে।

তাদের মতে, এতে বিশ্ব মুসলিমের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।

বদরপুর দরবার শরীফ কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সাল থেকে এ অঞ্চলের কিছু মানুষ বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা দীর্ঘদিন ধরে বৈশ্বিক চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করছি। একই দিনে ঈদ উদযাপন বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, একই আরবি তারিখে বিশ্বব্যাপী রোজা, ঈদ ও কোরবানি পালনের জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X