মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চামড়ার ন্যায্য দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেললেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১২:৫০ পিএম
চামড়ার ন্যায্য দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেললেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় চরম হতাশায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শুক্রবার (৩০ মে) উপজেলার গোমকোট ও তেজের বাজার এলাকায় চামড়া গর্ত করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার দিন বিভিন্ন এলাকা থেকে তারা গরুর চামড়া সংগ্রহ করে একত্রিত করেন। বড় পাইকার এসে ন্যায্য দামে চামড়া কিনবেন—এমন আশায় তারা রাতভর অপেক্ষা করেন।

তবে প্রত্যাশিত বড় ক্রেতারা বাজারে না আসায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। কিছু ছোট পাইকার মাত্র ৫০ থেকে ১০০ টাকার মতো কম দামে চামড়া কেনার প্রস্তাব দিলেও অধিকাংশ চামড়া অবিক্রিত থেকে যায়।

দাম না পাওয়ায় হতাশ হয়ে অনেক ব্যবসায়ী রাস্তার পাশে ও খোলা জায়গায় চামড়া ফেলে চলে যান। পরে শুক্রবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে গর্ত করে এসব চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয়দের মতে, অনেক ব্যবসায়ী বাজার ও দোকানের সামনে চামড়া জমা করেছিলেন। কিন্তু বাজারে বড় ক্রেতা না আসায় এবং দাম অত্যন্ত কম থাকায় তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েন।

একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, চামড়া সংগ্রহে তারা নগদ টাকা বিনিয়োগ করলেও ন্যায্য মূল্য পাননি। ফলে বাধ্য হয়েই অনেকেই চামড়া মাটিতে পুঁতে ফেলেন।

মোড্ডা গ্রামের ব্যবসায়ী জসিম বলেন, নগদ টাকা দিয়ে চামড়া কিনে বিপাকে পড়েছি। ৫০ থেকে ১০০ টাকা দাম বলেছে কিছু পাইকার। শেষ পর্যন্ত পুঁতে ফেলতে হয়েছে।

অন্যদিকে গোমকোট গ্রামের ব্যবসায়ী ওসমান বলেন, বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে চামড়া সংগ্রহ করেছি, কিন্তু ন্যায্য দাম না পেয়ে মাটিতে পুঁতে ফেলেছি। আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, জাতীয় সম্পদ নষ্ট করা ঠিক হয়নি। আমরা মাদ্রাসাগুলোতে চামড়া সংরক্ষণের জন্য লবণ সরবরাহ করেছি। আগে জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারতাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X