মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোরেলগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে চুরি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও সাবেক ইউপি সদস্য মিলন মীরের স্ত্রী সালোয়া আক্তার জানান, খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিলন মীরের বাড়িতে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির পেছনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। পরে দুটি আলমারি ও একটি ওয়ারড্রোব ভেঙে ভেতরের মালামাল তছনছ করে।

তিনি বলেন, আলমারিতে রাখা স্বর্ণের দুটি রুলি, দুটি চেইন, এক জোড়া কানের দুল, একটি আংটি, নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা, একটি এলইডি টিভি, বৈদ্যুতিক চুলা এবং ঘরে ব্যবহৃত ৩০ লিটার সরিষার তেল নিয়ে যায় চোরেরা। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ঈদুল আজহা উপলক্ষে তিনি সন্তানদের নিয়ে পাশের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

শনিবার সকালে বাড়িতে ফিরে তিনি দেখতে পান ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং পেছনের তিনটি দরজার ছিটকিনি ভাঙা। দুর্বৃত্তরা ছিটকিনি ভাঙতে ব্যবহৃত একটি লোহার রড ঘটনাস্থলে ফেলে রেখে গেছে বলেও জানান তিনি। পরে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করা হয়।

সাবেক ইউপি সদস্যের ছোট বোন আসমা আক্তার বলেন, এটি বড় ধরনের ডাকাতির মতো ঘটনা। তার ভাইয়ের স্ত্রী ও দুই সন্তান বর্তমানে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাবেক ইউপি সদস্য মিলন মীর দাবি করেন, একটি হয়রানিমূলক মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে মিথ্যা মামলার কারণে বাড়িঘর ছেড়ে শহরে থাকতে হচ্ছে। মায়ের জানাজায়ও যেতে পারিনি। মোবাইলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এখন বাড়িতে চুরি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X