মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুনামগঞ্জে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি আটক

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে হত্যার পর লাশ গুম করার ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মামলা নং-২২, তারিখ ১৮ মে ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় দায়েরকৃত হত্যা ও লাশ গুমের মামলার এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামি হেলাল মিয়া (২০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলাল মিয়া তাহিরপুর উপজেলার রাজাই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X