মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম
রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

নওগাঁর রাণীনগরে এবার পথ রোধ করে মারধর করে তিনজন ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে| এসময় ছিনতাইকারীদের মারধরে দুইজন আহত হয়েছেন|ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকা নামকস্থানে।

এছাড়া একই রাতে উপজেলার আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পরেন দুইজন ব্যবসায়ী| এসব ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

ছিনতাইকারীর কবলে পড়া বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নানপুর গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সখিদার(৩৯) জানান, নওগাঁ সদর উপজেলার চকবুলাকী সোনারপাড়া গ্রামের শফির উদ্দীনের ছেলে রাফিকুল ইসলাম (৩৮) এবং রাণীনগর সদর বাজারের আনিছার রহমান (৫৫)সহ আমরা একটি টমটমগাড়ী ভাড়া করে তিনজন ব্যবসায়ী সুপারী ক্রয় করার জন্য নাটোর যাচ্ছিলাম। ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে ৮/৯জন মুখোশ পড়া ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে।

এর পর মারধর করে তিনজন ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ৪৫হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর মধ্যে রাফিকুল ইসলামকে হাসুয়া দিয়ে কোপ দেয়ায় এবং জুয়েল সাখিদা কে মারধর করায় আহত হয়েছেন। জুয়েল সাখিদার জানান,একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারী ব্যবসায়ী গোপাল চন্দ্র ও উত্তম চন্দ্র আসলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে যান।

অপর দিকে বুধবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ ব্যবসায়ী মারুফ হোসেন ও হেলাল উদ্দীন ব্যবসার কাজ শেষ করে আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে আবাদপুকুর-একডালা সড়কের আবাদপুকুর কলেজ এলাকায় পৌছলে ৫/৬জন মুখোশধারী তাদের পথ রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে।

মারুফ হোসেন জানান,সড়কের মাঝখানে মোটরসাইকেল দিয়ে বেড়িকেট দিয়ে তাদের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। এসময় দ্রুত মোটরসাইকেল নিয়ে টান দিলে আর ধরতে পারেনি। মারুফ আবাদপুকুর বাজারে চালের ব্যবসায়ী এবং হেলাল উদ্দীন আবাদপুকুর বাজারে বিকাশের এজেন্ট ব্যবসায়ী।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,এসব ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X