মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:১০ পিএম
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ৮৮ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাঁপানিয়া বিওপির বিজিবি টহল দল। সেখানে গিয়ে তারা দেখতে পায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের শূন্য রেখার মধ্যে অবস্থান করছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখা এলাকায় অবস্থান করছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।”

সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X