মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:৩০ পিএম
ভালুকায় ৬০-৭০ বছরের ঐতিহ্যবাহী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত প্রায় ৬০ থেকে ৭০ বছর বয়সী একটি কড়ই গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জুমার নামাজের পর মাদরাসা মাঠে গাছটির সামনে সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ভালুকায় ৬০-৭০ বছরের ঐতিহ্যবাহী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং স্থানীয় ইতিহাস ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। গাছটি কর্তনের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অবিলম্বে গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ দাবী করেন গাছটিতে বজ্রপাত হওয়ায় কেটে ফেলা হয়েছে।

মানববন্ধনে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X