মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁয় ছিনতাইকালে রিকশাসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:৩০ পিএম
নওগাঁয় ছিনতাইকালে রিকশাসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে পুলিশ ও জনতার যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চার্জার রিকশা, ধারালো চাকু এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার দেওয়ানপাড়া কুশাডাঙ্গার মোঃ সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০) ও কুশাডাঙ্গা পশ্চিম পাড়ার মোঃ আঃ ওয়াহেদ (২৪)। এদের মধ্যে সুলতান শাহরিয়ার নিজেই রিকশাচালক সেজে এই ছিনতাইয়ের পরিকল্পনা করে।

পুলিশ জানায়, মহাদেবপুর এলাকার ভুক্তভোগী মোঃ মেহেদী হাসান (২৩) শুক্রবার রাতে দুবলহাটি মোড় থেকে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জার রিকশা ভাড়া করেন। পথিমধ্যে রিকশাচালক সুলতান তার এক বন্ধুকে (ওয়াহেদ) রিকশায় তোলে। পরে তারা সোজা রাস্তায় না গিয়ে কৌশলে রিকশাটি ঘুরিয়ে হাপানিয়া ইউনিয়নের শতপুর পুটিমারী এলাকার একটি নির্জন পাকা রাস্তায় নিয়ে যায়। সেখানে মেহেদী হাসান রিকশা থেকে নামলে চালক সুলতান তার সিটের নিচ থেকে ধারালো চাকু বের করে ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ রাত ১১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামালসহ রিকশাটি জব্দ করে। এই বিষয়ে থানায় মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X