মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পতাকা-জার্সিতে মুখর আর্জেন্টিনা সমর্থকেরা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ সময় বাকি। তবে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে কোনো অপেক্ষা করতে চাননি ভক্তরা। নীল-সাদা পতাকা, আর্জেন্টিনার জার্সি এবং উচ্ছ্বসিত স্লোগানে শনিবার বিকেলে উৎসবমুখর হয়ে ওঠে শরীয়তপুর শহর। কয়েকশ সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা ভক্তদের এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেল ও ট্রাকের বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি আবার উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আবহ।

বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকায় সজ্জিত মোটরসাইকেল ও ট্রাকের দীর্ঘ বহর শহরের বিভিন্ন সড়কে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সমর্থকদের কণ্ঠে ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ ধ্বনি এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। অনেকেই প্রিয় দলের জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন। দুই দেশের পতাকার একসঙ্গে উপস্থিতি আয়োজনটিকে আরও রঙিন করে তোলে।

শোভাযাত্রায় শুধু তরুণরাই নন, বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেককে আনন্দযাত্রায় অংশ নিতে দেখা যায়। শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। কেউ বাবার মোটরসাইকেলের সামনে বসে পতাকা উড়িয়েছে, আবার কেউ ট্রাকের ওপর দাঁড়িয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।

দুই ছেলে সাদমান সাদ ও রাফসান সাদকে সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া মো. জাকির হোসেন বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। সেই ভালোবাসা এখনও অটুট রয়েছে। সন্তানদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগেরও নাম।

অন্যদিকে, শিশু কন্যা নুসবা ও ভাতিজা আয়াসকে সঙ্গে নিয়ে শোভাযাত্রায় যোগ দেন শাওন কোতোয়াল। তিনি বলেন, ফুটবল মানুষকে একত্রিত করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে এমন আয়োজনে অংশ নেওয়ার আনন্দ আলাদা। পাশাপাশি এতে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহও বাড়ে।

শোভাযাত্রা দেখতে শহরের বিভিন্ন সড়কের পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। পথচারী ও দর্শনার্থীদের অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সমর্থক ও শোভাযাত্রার আয়োজক সুজন মোল্লা জানান, প্রতি বারের মতো এবারও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শরীয়তপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে সমর্থকেরা এতে অংশ নেন। কয়েকশ মোটরসাইকেল ও ট্রাক নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। সমর্থকদের ভালোবাসা ও অংশগ্রহণই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি ভক্তদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বিশ্বকাপের এখনও অনেকটা সময় বাকি থাকলেও শরীয়তপুরের এই আয়োজন প্রমাণ করেছে, ফুটবলপ্রেমীদের কাছে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট মৌসুমের প্রয়োজন হয় না। আবেগ, উচ্ছ্বাস এবং সমর্থনের প্রকাশ তারা নিজেদের মতো করেই উদযাপন করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X