মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেহরহাট):
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ রোধে বাগেরহাটের মোরেলগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, চিকিৎসক ডা. আহাদ নাজমুল হাসান ও ডা. সিফাদ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ এবং পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন স্যানিটারি ইনস্পেক্টর রিয়াদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস হোসেন, নার্সিং সুপারভাইজার লাভলী আক্তারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। সম্প্রতি উপজেলার বনগ্রাম ইউনিয়নে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এরপর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ওই এলাকায় মেডিকেল টিমের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। এছাড়া ঝোপঝাড়ে মশা নিধনে ফগার মেশিন দিয়ে প্রতিটি ইউনিয়নে স্প্রে করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ইতোমধ্যে বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

X