মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারিকুজ্জামানের পদোন্নতিতে মহেশপুরে আনন্দ মিছিল

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের কৃতী সন্তান এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তারিকুজ্জামান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) বিকেলে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি আমিনুল ইসলাম বাবলু। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল জামান কাজল।

এ সময় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তারিকুজ্জামানকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং তার সফলতা কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X