মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার

আব্দুর রহমান, ঝিনাইদহ থেকে স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মহেশপুর থানা পুলিশ মোজ্জামেলের ছেলে মনির হোসেনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মৃত আলম চানের ছেলে হাফিজুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজুল ও তার এক সহযোগী পালিয়ে গেলেও তার স্ত্রী রাবিয়া খাতুনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১ লাখ ৯১ হাজার ৪২০ টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, হাফিজুল ও তার স্ত্রী রাবিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলেছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, শনিবার বিকেলে পৌরসভার জলিলপুর ৪ নম্বর ওয়ার্ডে মৃত মোসলেম উদ্দিনের ছেলে কামাল হোসেনের (৫৫) নিজ বাড়িতে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া রোববার দুপুরে কাজীরবেড় ইউনিয়নের ঝিটকাপোতা গ্রাম থেকে আব্দুল আলীমের ছেলে বিপুলকে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X