মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:২০ পিএম
কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগবান্ধা সীমান্তে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলার এলাকায় বিএসএফ পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবির টহল ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে একই সীমান্তের “সুদুরটিলা” বিএসএফ ক্যাম্প থেকে দুটি ট্রাকে করে কয়েকজন মানুষকে সীমান্তের কাঁটাতারের কাছে আনা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া। তবে বিষয়টি টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে দ্রুত অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় এলাকাবাসীও লাঠিসোটা নিয়ে সীমান্তে ছুটে এসে বিজিবির পাশে অবস্থান নেন, ফলে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।

সীমান্তবর্তী বাসিন্দারা দাবি করেন, ভারতের আসাম রাজ্যসহ বিভিন্ন এলাকা থেকে কিছু মুসলিম নারী, পুরুষ ও শিশুকে ধরে এনে সীমান্ত ক্যাম্পে জড়ো করা হচ্ছে এবং সুযোগ বুঝে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, শনিবার রাতে সীমান্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিছু মানুষকে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, সোমবার রাতেও প্রায় ৩০০ জনকে সীমান্তের দিকে এনে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে সীমান্তের শূন্য রেখার কাছাকাছি গিয়ে স্থানীয়রা ও বিজিবি শক্ত অবস্থান নেয়।

বিজিবির অধীন খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী জানান, সীমান্তের ওপারে ক্যাম্পে লোকজনকে ধরে এনে পুশইনের চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা এবং স্থানীয়রা শক্ত অবস্থানে আছি। কোনোভাবেই অবৈধ পুশইন হতে দেওয়া হবে না।

রৌমারী সীমান্তে টানা দুই দিনের উত্তেজনায় পরিস্থিতি এখনো সতর্ক অবস্থায় রয়েছে। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে আপাতত বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হলেও সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X