মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাবেক এমপি মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির । ছবি-সংগৃহীত

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত দল ইতোমধ্যে কাজ করছে।

আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত দম্পতি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা সৃষ্টি হবে এবং অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এ পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতে যুক্তি তুলে ধরে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X