
টানা দুই দফা কমার পর ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে দেশের বাজারে। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার এক ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। নতুন এ মূল্য আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। এবার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। নতুন এ মূল্য সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে।
মন্তব্য করুন