মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সংকট : আইইএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সংকট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব জ্বালানি বাজারকে এক অভূতপূর্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকটে রূপ নিতে পারে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক বিবৃতিতে বলেন, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

আইইএ জানায়, মধ্যপ্রাচ্যে ৮০টির বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এই প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়, ফলে এর অচলাবস্থা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহকে বিপর্যস্ত করছে।

পরিস্থিতি মোকাবিলায় আইইএ সদস্য দেশগুলোকে দ্রুত জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। কিছু দেশ ইতোমধ্যে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানান ফাতিহ বিরোল। তিনি বলেন, কৌশলগত তেলের মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে সরবরাহ বাড়ালেও এটি স্থায়ী সমাধান নয়; বরং সাময়িক স্বস্তি দিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার ফলে সংকট আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এবং উত্তেজনা বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করে বলেছে, তাদের বন্দর লক্ষ্যবস্তু করা হলে উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। সূত্র : শাফাক নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X