মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সবজির বাজারে উত্তাপ বাড়ছেই

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম
সবজির বাজারে উত্তাপ বাড়ছেই

সস্তার সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে। যশোরের বাজারে সবজির উত্তাপ ভোগাচ্ছে সাধারণ মানুষকে। বিক্রেতারা জানান বাড়তি পরিবহণ খরচের কারণে পর্যাপ্ত যোগান না থাকায় সবজির দাম বেড়েছে। পহেলা বৈশাখের আগ থেকেই চড়েছে সবজির বাজার। অস্বাভাবিক দামের কারণে চাইলেও মনমতো সবজি কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। স্বস্তার সবজি পেঁপে, মিষ্টি কুমড়া, কাঁচকলা বিক্রি হচ্ছে ৫০টাকা কেজিতে। ছোট থেকে মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৫০থেকে ৬০টাকায়। বড় লাউ বিক্রি হচ্ছে ৭০টাকায়। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০থেকে ১০০টাকা কেজিতে। উচ্ছে ১২০টাকা কেজি, বরবটি ৮০টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, ঢেড়স, চিচিঙ্গা ও কচুরলতি। বেগুন বিক্রি হচ্ছে ১৩০টাকা কেজিতে। ঝিঙে ৭০, এচোড়, মেটে আলু, মিষ্টি আলু, সজিনা ৬০টাকা। শিম, ক্যাপসিকাম ১০০, বাধাকপি ২০থেকে ৩০টাকা। টমেটো ৩০ থেকে ৫০, বিটকপি ৪০, গাজর ৬০টাকা কেজি। আলু বিক্রি হচ্ছে ২০থেকে ২৫টাকা কেজিতে। জ্বালানী তেলের সংকট ও বাড়তি দামের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে এবং পর্যাপ্ত যোগানের অভাবে সবজির এমন দাম বলছেন বিক্রেতারা। সবজি বিক্রেতা রিয়াজুদ্দিন ও রাসেল হোসেন বলেন, তেলের দাম বাড়ায় পরিবহণ খরচও বেড়েছে, তাই সবজির সরবরাহ এবং যোগানও কমেছে। প্রতিটি সবজিরই দাম বেড়ে গেছে। একই কথা বলেন সবজি বিক্রেতা আব্দুল গফুর ও পারভেজ শেখ। মোল্লাপাড়া’র আসমা বেগম বলেন, আজ (শুক্রবার) ছোট সাইজের একটি লাউ কিনেছি ৬০টাকায়। সস্তার সবজি পেঁপে, কাচকলা কিনতে হচ্ছে ৫০-৬০টাকায়। অন্যান্য সবজির কথা না হয় বাদই দিলাম। বেজপাড়া নতুন বাজার এলাকার সুমনা পারভীন বলেন, গত বছরের পুরোটা সময় সবজি বাড়তি দামে কিনতে হয়েছে। মাঝে এক দুইবার কমলেও আবারও একই অবস্থা। রেলরোড এলাকার আবু জাহেদ বলেন, আমাদের দেশে কোনো সংকট তৈরি হলেই হলো আর রক্ষা নেই, নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। আর একবার বেড়ে গেলে তা আর কমে না। সারা বছর ব্যবসায়ীরা মুনাফা লোটার ধান্দায় থাকে। অন্যদিকে মুদি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুদি বিক্রেতা জানান, শুধু সয়াবিন তেল কিনতে গেলে পরিবেশকরা তা মানছেন না। অন্যান্য পণ্য নিতে বাধ্য করছেন, না নিলে তেল দিচ্ছেন না। যে কারণে বাজারে খোলা সয়াবিন তেলের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে। শহরের বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২০৮থেকে ২১০টাকা কেজিতে। বোতলজাত সয়াবিন তেল ১৯৫টাকা লিটার। খোলা আটা বিক্রি হচ্ছে ৪০টাকা কেজিতে। প্যাকেট আটা ৫৫টাকা। মসুরের ডাল ৯০থেকে ১৬০টাকা কেজি। মুগ ডাল ১৩০থেকে ১৬০টাকা। ছোলা ও মাসকলাইয়ের ডাল ১০০টাকা। মটরের ডাল ১১০, বুট ডাল ৬০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিনি ১০০থেকে ১২৫টাকা। লবণ ৪০টাকা কেজি। মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০থেকে ২০০টাকা কেজিতে। সোনালী মুরগি ৩৪০টাকা। লেয়ার মুরগি ৩৩০টাকা। দেশি মুরগি ৬০০টাকা। গরুর মাংস ৭৫০থেকে ৮০০টাকা। খাসির মাংস এক হাজার ২০০টাকা কেজি। পহেলা বৈশাখ পেরিয়ে গেলেও কমেনি ইলিশ মাছের দাম। বিক্রি হচ্ছে ৫০০ থেকে তিন হাজার টাকা কেজিতে। অন্যান্য মাছও বিক্রি হচ্ছে চড়া দামে। ডিম বিক্রি হচ্ছে ৩৮থেকে ৪০টাকা হালিতে। সোনালী মুরগির ডিম ৫০টাকা। দেশি মুরগির ডিম ৬০টাকা। হাঁসের ডিম ৬৮টাকা। কোয়েল পাখির ডিম ১২টাকা হালি। চালের বাজারে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৮থেকে ৫০টাকায়। মিনিকেট ৬৮থেকে ৭৬টাকা। আঠাশ ও কাজললতা ৬০থেকে ৬২টাকা। বাসমতি ৭৮থেকে ৮৬টাকা। নাজিরশাইল ৮০থেকে ৮৫টাকা কেজি। বাড়তি দাম অব্যাহত রয়েছে মশলায়। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে চার হাজার ৮০০থেকে ছয় হাজার টাকা কেজিতে। জিরা ৭০০থেকে এক হাজার টাকা কেজি। গোলমরিচ এক হাজার ১০০থেকে এক হাজার ৪০০টাকা। দারুচিনি ৪৫০থেকে ৫৮০টাকা। লবঙ্গ এক হাজার ৩০০থেকে এক হাজার ৬০০টাকা। পেঁয়াজ ৩৫থেকে ৪০টাকা কেজি। রসুন ৮০থেকে ২৪০টাকা। আদা ১৬০থেকে ২২০টাকা কেজি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X