মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তেলের দাম বৃদ্ধি আইএমএফের কারণে নয়: অর্থমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সরকারি তহবিলে বাড়তি চাপের কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং সরকারি ব্যয়ের চাপ কমানোর জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তে আইএমএফের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নেই।

মন্ত্রী বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো ঋণ নেবে না সরকার।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে বেশ কিছু শর্তে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। অপেক্ষমাণ বিষয়গুলো নিষ্পত্তিতে আরও ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে বলেন, শর্তে ঐক্যমত্য না হলে ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে কোনো অবস্থাতেই জনগণের স্বার্থবিরোধী কিছু করা হবে না।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা বিবেচনায় কাজ করছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও উচ্চ প্রশংসা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X