
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪.৯২ পয়েন্ট বেড়ে ৫,২৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫ টি কোম্পানির, বিপরীতে ১০৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন