মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদকে সামনে রেখে চড়ছে মশলার বাজার

মিনা বিশ্বাস
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:২০ পিএম
ঈদকে সামনে রেখে চড়ছে মশলার বাজার

ঈদুল আযহাকে কেন্দ্র করে মশলার দাম বেড়েছে। যশোরের বাজারে বিভিন্ন মশলা বিক্রি হচ্ছে চড়া দামে। ফ্রেব্রুয়ারি মাসের শেষে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হলে যাবতীয় আমদানি নিত্যপণ্যতে তার প্রভাব পড়তে থাকে, বাড়তে থাকে দাম। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বাড়ে যার প্রভাব পড়ে নিত্যপণ্যর বাজারে। মশলা, সয়াবিন তেলসহ একের পর এক নানান ধরনের আমদানি পণ্যের দাম বাড়তে থাকে। ফলে রমজান মাস ও ঈদুল ফিতরে মশলার বাজার চড়তে থাকে। তবে বর্তমানে যুদ্ধ বিরতি হলেও আমদানি নিত্যপণ্যতে তার প্রভাব এখনো অব্যাহত রয়েছে। সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তির মাঝেই বাড়তে শুরু করেছে মশলার দাম। ঈদুল ফিতরে মশলার যে চড়া দাম দেখা যায় ঈদুল আযহাতেও তা অব্যাহত রয়েছে। উপরন্তু বিভিন্ন মশলার দাম আরও বেড়েছে। বুধবার শহরের হাটখোলা রোড, গোহাটা রোডের পাইকারি বাজারে প্রতি কেজি এলাচ বিক্রি হয় চার হাজার ৫০০টাকা কেজিতে। লবঙ্গ বিক্রি হয় এক হাজার ৪০০ টাকায়, গোলমরিচ ৯০০ টাকা, দারুচিনি ৪৫০ টাকা, জিরা ৬৫০ টাকা, ধনিয়া ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে। আলু বোখারা বিক্রি হয় এক হাজার টাকা থেকে এক হাজার ২০০টাকা কেজি দরে। বড়বাজারের খুচরা বাজারে বিভিন্ন মশলার মধ্য এলাচ বিক্রি হয় চার হাজার ৮০০ থেকে ছয় হাজার টাকা কেজিতে। লবঙ্গ এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ টাকা। গোলমরিচ এক হাজার ১০০ থেকে এক হাজার ৪০০ টাকা। দারুচিনি ৪৫০ থেকে ৫৮০ টাকা। জিরা ৭০০ থেকে এক হাজার টাকা কেজিতে বিক্রি হয়। বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার মতো প্রাত্যহিক মশলার দামও। বুধবার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হয় আদা। প্রতি কেজি আদা বিক্রি হয় ২০০ থেকে ৩২০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ১৬০ থেকে ২২০ টাকা কেজিতে। বেড়েছে পেঁয়াজের দামও। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ২০ টাকা থেকে ৫০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয় ২০ থেকে ৪০ টাকায়। রসুন বিক্রি হয় ৫০ থেকে ২৪০ টাকা কেজিতে। আলু বোখারা এক হাজার ৪০০টাকা। কিশমিস ৮৫০ থেকে ৯০০ টাকা, কাজু বাদাম এক হাজার ৫০০ টাকা, কাঠবাদাম এক হাজার ৫০০ টাকা, পেস্তা বাদাম চার হাজার ৫০০ থেকে চার হাজার ৬০০ টাকা। শহরের বেজপাড়া লাকী নূরজাহান বলেন, দাম যতই বাড়ুক প্রয়োজনে আমাদের কিনতে হয় খেতেও হয়, এটা আমাদের এক ধরনের বাধ্যবাধকতা, একটা অসহায়ত্ব। চাঁচড়া এলাকার শেফালী বেগম বলেন, সবচেয়ে কম দামের ছিল সবজি গত দুটো বছর তা কিনেও স্বস্তি পাইনি। আর মশলার মতো সিজনাল নিত্যপণ্যের বাড়তি দামের অত্যাচার তো বছরের বিভিন্ন সময়ে রয়েছেই। বেজপাড়া’র ফেরদৌসি বেগম বলেন, নিয়মিত যদি বাজার মনিটরিং হতো তাহলে বিক্রেতা বা ব্যবসায়ী সবার মনে একটা ভয় থাকতো। বেঁধে দেয়া দামের বাইরে কোন পণ্যেরই বাড়তি দাম রাখার সাহস কারো হতো না। অন্যদিকে হাটখোলা রোডের মুদি ব্যবসায়ী দুর্গা পাল বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতি হলেও এখনো বাজারে মশলার পর্যাপ্ত যোগান না থাকার কারণে মশলার বাজার স্থিতিশীল হচ্ছে না। গোহাটা রোডের মশলা ব্যবসায়ী সফিউল ইসলাম বলেন, আমদানি বিভিন্ন নিত্যপণ্যর পর্যাপ্ত যোগান নেই বাজারে, এ কারণে মশলার দামও বেশি। একই কথা বলেন, বড়বাজারের মুদি ব্যবসায়ী শেখ আব্দুল আজিম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X