
দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম বর্তমানে প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন কোনো মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত ২৫ মে সকাল ১০টা থেকে কার্যকর এই দামেই সারা দেশে সোনা বিক্রি হবে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন