মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুদের বোঝায় চাপে অর্থনীতি

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:৫৭ এএম
সুদের বোঝায় চাপে অর্থনীতি

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ওপর ক্রমশ বাড়ছে সরকারি ঋণের চাপ। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সরকারের ব্যয়ের একটি বড় অংশ এখন কেবল সুদ পরিশোধেই চলে যাচ্ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধের জন্য ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১.৯০ শতাংশ।

চলতি অর্থবছরে সুদ পরিশোধের জন্য মূল বাজেটে ১ লাখ ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ১ লাখ ২৭ হাজার কোটি টাকায় উন্নীত করতে হয়েছে। ফলে আগামী অর্থবছরে এই খাতে ব্যয় আরও সাড়ে ৫ হাজার কোটি টাকা বাড়ছে।

অর্থনীতিবিদদের মতে, ঋণের সুদ পরিশোধ একটি উৎপাদনহীন ব্যয়। এই খাতে বিপুল অর্থ ব্যয় হওয়ায় অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো অগ্রাধিকারমূলক খাত পর্যাপ্ত বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ঋণনির্ভর বাজেট ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ে দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আগামী বছরগুলোতে ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থ বিভাগ প্রস্তুত করা বাজেট নথি পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের জন্য নির্ধারিত সুদ ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরে রাখা সম্ভব হয়নি। মূল বরাদ্দের তুলনায় অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে সরকারকে।

এ কারণে আগামী অর্থবছরেও সামষ্টিক অর্থনীতি উল্লেখযোগ্য চাপের মুখে থাকবে বলে সরকারি মহলেও উদ্বেগ রয়েছে। অপর্যাপ্ত রাজস্ব আহরণ এবং ঋণনির্ভর ব্যয় কাঠামো অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে।

বর্তমান ঋণ সংকটের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। অর্থনীতিবিদদের মতে, আইএমএফের বিভিন্ন শর্ত পূরণ করতে গিয়ে সরকার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য সমন্বয়ের পথে হাঁটছে।

ফলে একদিকে সরকারের ঋণ পরিশোধের চাপ বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে মূল্যস্ফীতির চাপ আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ঋণনির্ভরতার অন্যতম প্রধান কারণ রাজস্ব আহরণে স্থবিরতা। বাজেটের আকার প্রতি বছর বাড়লেও সেই অনুপাতে কর আদায় বৃদ্ধি পাচ্ছে না। ফলে ব্যয় মেটাতে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রাজস্ব আহরণে ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকার বেশি। এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, ঋণের পরিমাণ বৃদ্ধি, রাজস্ব আদায়ের দুর্বলতা এবং রপ্তানি আয়ের চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের ঋণ ঝুঁকি বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের ঋণ স্থায়িত্ব বিশ্লেষণে বাংলাদেশকে ‘কম ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় স্থান দিয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম সতর্ক করে বলেছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি বছরের মধ্যেই দেশের মোট সার্বভৌম ঋণ ২৫ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। আগামী এক দশকে এই ঋণের পরিমাণ ৫০ লাখ কোটি টাকায় উন্নীত হওয়ার ঝুঁকি রয়েছে।

তার মতে, ভবিষ্যতে শুধুমাত্র সুদ পরিশোধেই বছরে প্রায় ৩ লাখ কোটি টাকা ব্যয় হতে পারে। ইতোমধ্যে ব্যবসা পরিচালনার ব্যয়, উচ্চ সুদের হার এবং জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিকে অতিরিক্ত চাপের মধ্যে ফেলেছে।

অর্থনীতিবিদরা মনে করেন, ব্যয় নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ কমানোর মাধ্যমে অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের বাজেট ঘোষণার চেয়ে কার্যকর রাজস্ব সংগ্রহ, ব্যয় ব্যবস্থাপনা এবং ঋণ নিয়ন্ত্রণই হওয়া উচিত সরকারের প্রধান অগ্রাধিকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X