মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোটের পরের সহিংসতায় ৭ মৃত্যু

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশের অন্তত ২৬ জেলায় সহিংসতা হওয়ার তথ্য দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এসব সহিংসতায় ৭ জনের মৃত্যু এবং ৩৫০ জনের আহত হওয়ার কথাও বলেছে বেসরকারি সংস্থাটি। নির্বাচনের তিন দিন পর গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সোমবার সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়ে ‘তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ’ জানিয়েছে সংস্থাটি। তারা এ ধরনের সহিংসতা বন্ধে রাষ্ট্রের কাছে ‘দ্রুত ও কার্যকর’ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে; ‘দায়িত্বশীল ও জরুরি’ পদক্ষেপ নিতে বলেছে রাজনৈতিক দলগুলোকে।

সহিংসতায় প্রাণহানির তথ্যে এমএসএফ বলেছে, মুন্সিগঞ্জে জসিম উদ্দিন এবং বাগেরহাটে ওসমান সরদার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ার কারণে সহিংসতায় নিহত হয়েছেন। ময়মনসিংহে একজন শিশুকে তার বাবা স্বতন্ত্র প্রার্থীর কর্মী হওয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত হওয়ার তথ্যও এরমধ্যে অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি।

এছাড়া ভোলায় আব্দুর রহিম নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আর লক্ষ্মীপুরে রিকশাচালক মো. সোহাগ মিজি নির্বাচনের রাত থেকে নিখোঁজ থাকার পর পরিত্যক্ত বালুর মাঠে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ সদরে ভোট দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পর পুলিশের গুলিতে দিনমজুর আব্দুল মোতালেব কাজী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানিয়েছে এমএসএফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে ভোলা, নাটোর, কুষ্টিয়া, নড়াইল, গাজীপুর, যশোর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোণা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, শেরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ, পঞ্চগড়, নরসিংদী, লালমনিরহাট ও ঢাকার কেরানীগঞ্জে সংঘটিত হামলায় সাড়ে তিন শতাধিক রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X