মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্ধ হোক মব সন্ত্রাস, আসুক স্বস্তি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

দেশে ভয়াবহ মব সন্ত্রাসের অবসান হলো। অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নড়বড়ে ও অনিশ্চিত। অনেক বিশ্লেষক এই সময়টিকে ‘মব সন্ত্রাসের রাজত্ব’ বলেও অভিহিত করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন স্থানে দলবদ্ধ হামলা, প্রতিশোধমূলক সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়তে থাকে। মানবাধিকার সংগঠনগুলো একাধিক প্রতিবেদনে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানায়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে আস্থার সংকট আরও প্রকট হয়ে ওঠে। সংশ্লিষ্টদের মতে, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে এই অস্থিরতার অবসানের প্রত্যাশা তৈরি হয়েছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা ২০২৩ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মব সন্ত্রাসের নামে মানুষ হত্যার ঘটনাগুলো ছিল অত্যন্ত উদ্বেগজনক। ২০২৪ সালে গণপিটুনিতে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, রাজশাহীতে ১৯ জন, চট্টগ্রামে ১৭ জন, খুলনায় ১৪ জন, বরিশালে ৭ জন, রংপুর ও ময়মনসিংহে ৫ জন করে এবং সিলেটে ৪ জন নিহত হন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও গণপিটুনির শিকার হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি রাবি ছাত্রলীগের সাবেক সহকারী সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন।

আসকের ২০২৫ সালের পর্যবেক্ষণে বলা হয়েছে, বছরজুড়েই আশঙ্কাজনকভাবে মব সন্ত্রাস বেড়েছে। প্রমাণ, তদন্ত বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সন্দেহ ও গুজবের ভিত্তিতে মানুষকে মারধর ও হত্যা করা হয়েছে। ‘তওহিদি জনতা’র নামে বেআইনিভাবে মব তৈরি করে শিল্প-সংস্কৃতি কেন্দ্র ভাঙচুর, বাউল সম্প্রদায়ের ওপর হামলা, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। আমরা আশা করবো, সব ধরণের মব সন্ত্রাসের চির অবসান ঘটবে। নতুন সরকার সব কিছু কঠোর হাতে দমন করবে এবং দেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X