মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোড সেফটির হিসেবে দুর্ঘটনা

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম

রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি সংস্থা বাংলাদেশে দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মার্চ মাসে দেশে মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৩২ জন ও আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। এর মধ্যে ২১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন, যা মোট নিহতের ৩৮.৩৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.০২ শতাংশ। এ সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত ও তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে। শনিবার (১১ এপ্রিল) এটি প্রকাশ করা হয়। দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যান অনুযায়ী, মোটরসাইকেলচালক ও আরোহী ২০৪ জন (৩৮.৩৪ শতাংশ), বাসের যাত্রী ৪৫ জন (৮.৪৫ শতাংশ), ট্রাক-পিকআপ-ট্রাক্টর আরোহী ২৮ জন (৫.২৬ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ৪৬ জন (৮.৬৪ শতাংশ), থ্রি-হুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, লেগুনা) যাত্রী ৯৪ জন (১৭.৬৬ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, পাখিভ্যান, ভটভটি, টমটম, মাহিন্দ্র) আরোহী ২৩ জন (৪.৩২ শতাংশ) ও বাইসাইকেল আরোহী ১৩ জন (২.৪৪ শতাংশ) নিহত হয়েছেন। দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২১.৮৭ শতাংশ ও প্রাণহানি ২৫.৭৫ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৩.১৯ শতাংশ ও প্রাণহানি ১২.৪০ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৭০ শতাংশ ও প্রাণহানি ১৯.১৭ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩.৫৪ শতাংশ ও প্রাণহানি ১৩.৫৩ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৭৭ শতাংশ ও প্রাণহানি ৬ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.৬৮ শতাংশ ও প্রাণহানি ৪.৮৮ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০.৭৬ শতাংশ ও প্রাণহানি ৯.৯৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭.৬৩ শতাংশ ও প্রাণহানি ৬.৫৭ শতাংশ। এমন দুর্ঘটনা রোধে সরকারের কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X