মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:৫০ এএম

ডিজটাল বাংলাদেশে এবার চালু হলো ডিজিটাল ঋণ। এতদিন ব্যক্তি পর্যায়ে ডিজিটাল বা ই-ঋণ চালু থাকলেও এবার এক বছর মেয়াদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকার সীমা বেঁধে দিয়ে বাণিজ্যিক ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ। এ ব্যবস্থায় ব্যাংকে না গিয়ে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এর মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ই-ঋণ জগতে প্রবেশ করল। সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের বিস্তারিত নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ। সেখানে বলা হয়েছে, প্রথম পর্যায়ে ছয় মাসের জন্য পাইলট প্রকল্প হিসেবে ই-ঋণ চালু করতে হবে। পাইলট প্রকল্প সফল হলে পূর্ণাঙ্গরূপে চালু হবে। এক মেয়াদে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ই-ঋণ দেওয়া যাবে, যার মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। খেলাপিরা এই ঋণ নিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য ব্যাংকগুলোকে সফটওয়্যার চালু করতে হবে। ঋণ বিতরণের পর খেলাপি শনাক্ত হলে দ্রুত ঋণ সমন্বয় করতে হবে। ই-ঋণ দেওয়ার পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ গ্রাহক বাছাই, আবেদন ও মঞ্জুর প্রক্রিয়াটি ডিজিটাল বা অনলাইনে শেষ করতে হবে। সিআইবি তথ্য যাচাইয়ের জন্য কোনো ফি বা মাশুল আদায় করতে পারবে না বাণিজ্যিক ব্যাংক। ঋণের সুদহার হবে বাজারভিত্তিক। পুনঃঅর্থায়ন সুবিধা থাকলে ঋণের সুদহার ৯ শতাংশ হবে। এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, এখনো এদেশের অনেক মানুষ অনলাইন ব্যাংকিং চালাতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। প্রায় প্রতিদিনই এমন খবর মিলছে। এজন্য ই-ঋণ সেবা নিতে গিতে গ্রাহক যাতে প্রতারকের খপ্পরে না পড়েন সে বিষয়টিও নিশ্চিৎ করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X