মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিকার বিষয়ে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:৫৩ এএম

কোনো শিশু যাতে টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য তাদের ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ১৩ মে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশেনের ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি দেশের চলমান টিকা সংকট দূরীকরণে আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার টিকাদান কার্যক্রমে অত্যন্ত সিরিয়াস। তিনি দাবি করেন, বিভিন্ন জেলায় শতভাগের কাছাকাছি টিকা কাভারেজ অর্জিত হয়েছে। যেসব এলাকায় এখনো টার্গেট পূর্ণ হয়নি, সেখানে মাইকিং করে এবং খুঁজে খুঁজে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। এই সময় পর্যন্ত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ ব্যবস্থাও চালু রয়েছে বলে তিনি জানান। হাম পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। কোনো শিশু যাতে টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টিকা সংকটের কারণ তদন্ত হবে কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করব না-এ কথা আমি বলিনি। আমরা এখন সংকট মোকাবিলা করছি। পরে প্রয়োজন হলে বিষয়টি দেখা হবে। তিনি আরও বলেন, সরকার বর্তমানে এ বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশাবাদ প্রকাশে আমরাও আশাবাদী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X