মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিয়ানমারে গোলাগুলি, এদেশে আতঙ্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:২২ এএম

বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়েছে, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে নাফ নদীতে মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেরা গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে ফিরেছেন। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে টানা দেড় ঘণ্টা মিয়ানমারে নাফ নদীর তীরবর্তী এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে জানিয়েছেন, সকালে নদীর উত্তর পাশে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান তারা। এর কিছুক্ষণ পরই মিয়ানমার থেকে থেমে থেমে গুলির শব্দ ভেসে আসে। কারা গুলি চালিয়েছে, তা স্পষ্টভাবে দেখতে পারেননি জেলেরা। প্রাণভয়ে দ্রুত নদী থেকে নিরাপদ স্থানে ফিরে আসেন তারা। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলে মোহাম্মদ ইমন বলেন, “সকালে আমরা নদীতে মাছ ধরছিলাম। হঠাৎ উত্তর পাশ থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পাই। কিছুক্ষণ পরেই মিয়ানমারের ভেতরে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দে আমরা খুব ভয় পেয়ে যাই। সে কারণে দ্রুত নদী ছেড়ে নিরাপদ স্থানে চলে আসি।” আরেক জেলে নুরুল আজিজ বলেন, “গুলির শব্দ অনেক জোরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল, সীমান্তের খুব কাছাকাছি গোলাগুলি হচ্ছে। আতঙ্কে আমরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরে আসি। কে বা কারা গুলি চালিয়েছে, তা বুঝতে পারিনি।” এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদী সীমান্তের পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির হয়েছে। বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে।” তিনি আরো বলেন, “সীমান্ত এলাকায় ও নাফ নদীতে নিয়মিত টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত আছে।” মিয়নমারের অভ্যন্তরীণ সমস্যা শুধু বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা সমস্যারই সৃষ্টি করেনি, সীমান্ত এলাকাতেও আতঙ্ক ছড়াচ্ছে। এ পরিস্থিতির অবসান দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X