মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ সত্যিই কি থামবে?

প্রকাশ : ২১ মে ২০২৬, ১০:৩৩ এএম

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং যুদ্ধ বন্ধের আলোচনার দৃশ্যপট ঘন ঘন বদলাচ্ছে। গত মঙ্গলবারের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের মূল শর্তগুলো প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার তেহরানের এই শান্তি প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শান্তি পরিকল্পনার মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান এবং ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর ঠিক একদিন আগেই পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধে ওয়াশিংটনের দেওয়া এক প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছিল তেহরান। ইরানের দেওয়া এই শান্তি পরিকল্পনার মূল ভিত্তি হলো সব ফ্রন্টে লড়াই পুরোপুরি বন্ধ করা। এর মধ্যে লেবাননে চলমান শত্রুতা ও সংঘাতের অবসান ঘটানোর দাবি রয়েছে, যেখানে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে লড়াই চলছে। এ ছাড়া যুদ্ধকালীন হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি আরও জানান, ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানি তহবিল ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে এই প্রস্তাবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌবাহিনীর যে অবরোধ রয়েছে, তা পুরোপুরি প্রত্যাহারের শর্তও এতে যুক্ত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এই শর্তগুলো তাদের আগের দেওয়া প্রস্তাবের চেয়ে বেশ আলাদা ও পরিবর্তিত। এর আগের প্রস্তাবটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। আলোচনায় অগ্রগতির কারণে ইরানের ওপর পূর্বপরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কি হয় সেটাই এখন দেখার বিষয়। এখন একটাই প্রশ্ন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ সত্যিই কি থামবে?

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X