মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

৯ এপ্রিল থেকে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল থেকে। এই পরীক্ষা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আগামী ২৩ এপ্রিল শেষ হবে।বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত ৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে পিএসসি। আর নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে।

লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্রের তালিকা এবং অন্যান্য নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে পিএসসি।

এরআগে গত ১০ ফেব্রুয়ারি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রিলিতে মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

আর ৫০ তম বিসিএস প্রিলির পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। গত ৩০ জানুয়ারি ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, ৫০ তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ স্বাস্থ্য ক্যাডারে হবে, যেখানে ৬৫০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন ও পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তার নিয়োগ সুপারিশ করা হবে। অন্যান্য ক্যাডার পদগুলোতেও পরীক্ষার ভিত্তিতে পদায়ন করা হবে।

পিএসসি সূত্র আরও জানায়, ৫০ তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এক্ষেত্রে চলতি বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।

এক বছরে একটি বিসিএস শেষ করার পথনকশা তুলে ধরে সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘প্রতিবছর পয়লা নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী ৩০ অক্টোবরের ফল প্রকাশ করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X