মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালু

ঢাকা অফিস
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালু

জ্বালানি সংকট মোকাবিলা ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই ভার্চুয়াল ক্লাস কার্যক্রম শুরু হয়।

সরকারের জ্বালানি সংকট মোকাবিলায় গৃহীত একগুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে এবার শিক্ষা খাতেও ডিজিটাল পদ্ধতি যুক্ত করা হয়েছে। প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে অনলাইন ক্লাস চালুর মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর নির্দিষ্ট কিছু স্কুল ও কলেজকে পাইলট প্রকল্পের আওতায় এনে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষ থেকেই অনলাইনে পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাসে অংশ নিচ্ছে। এতে স্বাস্থ্য ও সময় ব্যবস্থাপনার পাশাপাশি জ্বালানি ব্যবহারও কমানোর লক্ষ্য রাখা হয়েছে।

শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রবি মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি সোম বুধ অফলাইন ক্লাস নেয়া হবে বলে জানানো হয়েছে।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।

তিনি আরও জানান, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রবার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X